ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্নকেও হার মানানো বসুন্ধরা সুপার গলফ প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন যুদ্ধ বন্ধ হলে ৭ দিনের মধ্যে হরমুজ খুলবে ইরান মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ জাতিসংঘে ‘পিঙ্ক বাস’ সেবার কথা তুলে ধরলেন শামা ওবায়েদ মালয়েশিয়ার বিপক্ষে শুরুতেই ধাক্কা বাংলাদেশের শির সম্মানে ট্রাম্পের নৈশভোজে যা যা ছিল

সরকার গঠনে শক্তিশালী ম্যান্ডেট দরকার, এসি রুমে বসে রাজনীতি হবে না: তারেক রহমান

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  11:58 PM

news image

বিএনপি সরকার গঠন করলে কী কী করবে—সে বিষয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এসি রুমের ভেতরে থাকলে হবে না। আমাদের ছড়িয়ে পড়তে হবে। পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে হবে। তবেই দেশ ও জাতির উপকার হবে।”

গতকাল রোববার রাতে রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে। “জনসমর্থন যদি দুর্বল হয়, তাহলে অনেক কাজ করা সম্ভব হবে না,” বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার গঠনকারী দলকে সর্বপ্রথম নিশ্চিত করতে হবে আইনের শাসন ও মানুষের নিরাপত্তা। “আইনশৃঙ্খলা নিশ্চিত করা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সর্বশক্তি দিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে,” বলেন তিনি।


ঢাকার যানজট প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন রাজধানীবাসীকে ভয়াবহ যানজট পোহাতে হচ্ছে, যা সময়, শ্রম ও শক্তি নষ্ট করছে। “এটি অবশ্যই আগামী সরকারকে সমাধান করতে হবে,” বলেন তারেক রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি