ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

সিলেটে বাস সংঘর্ষে ২ নিহত, ১০ আহত

#

ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি, ২০২৬,  10:50 AM

news image

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় পেছন থেকে ইউনিক পরিবহনের বাস ধাক্কা দেয়, যা নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান, আহত হন অন্তত ১০ জন যাত্রী।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে এবং ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি