ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

স্টার কাবাবের সামনে গুলিতে বিএনপি নেতা নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  12:08 AM

news image

রাজধানীর তেজতুরি বাজার এলাকায় স্টার কাবাবের সামনে গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির। বুধবার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারি মাসুদও গুলিবিদ্ধ হন। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিলন জানান, সন্ধ্যার পর শরীয়তপুর থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে মুছাব্বির স্টার কাবাবের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থামে এবং কথোপকথনের একপর্যায়ে গুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বিআরবি হাসপাতাল ও সোনারগাঁও ক্রসিং এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এখনো হামলার উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি