ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

হরমুজের কাছে প্রথমবার চীনা তেল ট্যাংকারে হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৬,  5:47 PM

news image

হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে প্রথমবারের মতো একটি চীনা মালিকানাধীন তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের আল জির বন্দর-সংলগ্ন এলাকায় গত ৪ মে হামলার পর জাহাজটির ডেকে আগুন ধরে যায় বলে জানিয়েছে চীনা গণমাধ্যম কাইক্সিন

প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ‘চায়না ওনার অ্যান্ড ক্রু’ লেখা ছিল। এটিই প্রথম কোনো চীনা তেলবাহী জাহাজে হামলার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

জাহাজটির মালিকপক্ষের ঘনিষ্ঠ এক ব্যক্তি কাইক্সিনকে বলেন, “এই প্রথম কোনো চীনা তেল ট্যাংকার আক্রান্ত হলো, যা মানসিকভাবে মেনে নেওয়া অত্যন্ত কঠিন।”

ঘটনার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পুনরায় নিরাপদ করার উদ্যোগ শুরু হয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে একটি ফরাসি যুদ্ধজাহাজ সুয়েজ খালের দক্ষিণ অংশ অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।

ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ শার্ল দ্য গল হরমুজ প্রণালির দিকে রওনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ বাণিজ্যিক তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। ফলে এ অঞ্চলে নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।

এদিকে ইমানুয়েল ম্যাখোঁ এবং কিয়ার স্টারমার একটি বহুজাতিক নিরাপত্তা মিশনের নেতৃত্ব দিচ্ছেন। তাদের লক্ষ্য, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরায় নিশ্চিত করা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি