ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায় দিল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে, ২০২৬,  9:09 PM

news image

হরমুজ প্রণালী সংকটের জন্য ইরান দায়ী নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে এ মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভ বলেন, “এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শেষ করা এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।”

তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে নৌপরিবহণের নিরাপত্তা শতভাগ নিশ্চিত রয়েছে এবং বর্তমান সংকটের জন্য ইরানকে দায়ী করা ঠিক নয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এই পরিস্থিতির মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের “বিনা উস্কানিতে আগ্রাসন”।

তার মতে, ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শত্রুতা সৃষ্টি করা।

ল্যাভরভ আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরান ও আরব দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি মধ্যস্থতাকারী হিসেবেও ভারত কাজ করতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ফলে এই অঞ্চল ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি