ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫,  10:49 PM

news image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। বিবিসি, আলজাজিরাসহ একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম সার্বিক পরিস্থিতি লাইভ ব্লগ ও বিশেষ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছে।

শুক্রবার বিকেলে আলজাজিরার প্রধান শিরোনাম ছিল— ‘আন্দোলনের প্রভাবশালী নেতার মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে’। প্রতিবেদনে বলা হয়, ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যুর পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে। ঢাকায় চলমান পরিস্থিতি লাইভ ব্লগের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্স শিরোনামে জানিয়েছে— ‘বাংলাদেশ রকড বাই ডেথ অব স্টুডেন্ট লিডার, গভর্নমেন্ট ব্লেমস ফ্রিঞ্জ এলিমেন্টস’। এতে বলা হয়, নির্বাচন সামনে রেখে ছাত্রনেতার মৃত্যু দেশটিতে অস্থিরতাকে উসকে দিয়েছে। বিভিন্ন স্থানে গণমাধ্যম কার্যালয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। সরকার একদিনের শোক ঘোষণা করেছে এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি