ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীত উপলক্ষে প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার আনল ওয়ালটন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ, ব্লাইন্ড ক্রিকেটারদের সাহসের প্রশংসা এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে অ্যানেস্থেসিওলজিস্ট সংকট কাটানোর তাগিদ গার্মেন্টসে ভাঙচুর-নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ৯০ হাজারের বেশি গ্রামের নারীরা প্রতিরোধযোগ্য রোগে ভুগছেন: জুবাইদা রহমান পোশাকশিল্পের শীর্ষ পদে বিদেশি কর্মী, প্রশ্নে দেশীয় দক্ষতা

হাদি হামলার পর বিএনপি-জামায়াতের দোষারোপে উদ্বিগ্ন সরকার, ঐক্যের আহ্বান ড. ইউনূসের

#

ডেস্ক রিপোর্ট

১৪ ডিসেম্বর, ২০২৫,  11:49 PM

news image

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার পর বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক দোষারোপে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান সরকারপ্রধান। বৈঠকে অংশ নেওয়া দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা স্বীকার করে হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সংহতি প্রকাশের প্রতিশ্রুতি দেয়।

প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলার পেছনে ‘বিরাট শক্তি’ কাজ করছে, যার উদ্দেশ্য নির্বাচন ঠেকানো। তিনি সতর্ক করে বলেন, ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নামিয়েছে এবং এটি একটি ‘সিম্বলিক অ্যাটাক’। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর হানাহানির সুযোগে আওয়ামী লীগ আবার শক্তিশালী হচ্ছে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

যদিও যমুনার বৈঠকের পরও সামাজিক মাধ্যমে পারস্পরিক অভিযোগ ও পাল্টা বক্তব্য অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি