ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের হাত ধরে উন্মোচিত আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ: বাসাইল সেতু কাণ্ডে এলজিইডি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট অসহায় মানুষের ভরসাস্থল গাজীপুরের ডিসি: মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি: সারজিস আলম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মে, ২০২৬,  6:07 PM

news image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ মে দেশের সব উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, গত ৩০ এপ্রিলের মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রাথমিক প্রার্থী ঘোষণার পরিকল্পনা থাকলেও কিছু সাংগঠনিক ও ব্যক্তিগত কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন আগামী ১০ মের মধ্যেই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনের জন্য এনসিপি সমর্থিত মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।

সারজিস আলম বলেন, বর্তমানে তারা ১১ দলীয় জোটে থেকে বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা পালন করছেন। একই সঙ্গে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে এবং ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

সারজিস আলম আরও বলেন, উপজেলা পর্যায়ে নির্বাচিত চেয়ারম্যান না থাকায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করার কোনো চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত হবে। এ কারণে তারা চলতি বছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি