ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ২৫ ডিসেম্বর আগমনের প্রস্তুতি বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  11:54 PM

news image

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। দীর্ঘ ১৭ বছর পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।

বিএনপির নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা দলটির নির্বাচনী কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। এই দিন থেকেই নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। তাঁর দেশে আসার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে।”

তিনি আরও জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দলীয়ভাবেও উদ্যোগ নেওয়া হবে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান তারেক রহমান। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে একাধিক মামলায় কারাবরণের পর তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান প্রথমে গুলশানের ফিরোজায় উঠতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি