ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘গাজায় অভিযান আরও শক্তিশালী হবে’—হামলার পর হুঁশিয়ারি ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রীর

#

ডেস্ক রিপোর্ট

০৫ ডিসেম্বর, ২০২৫,  12:09 AM

news image

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক কার্যক্রম আরও ‘দৃঢ় ও জোরালো’ করবে। বুধবার প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করেন।

ইসরায়েলের দাবি, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তাদের কমপক্ষে পাঁচ সেনা আহত হয়। এর জবাবে সেনাবাহিনী পাল্টা হামলা চালায়। পরে পূর্ব রাফাহ এলাকায় আহত সেনাদের দেখতে গিয়ে কাৎজ বলেন, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া এবং সব বন্দি মুক্ত না হওয়া পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে যাবে।

গতকালের হামলাটি হয় আল-মাওয়াসি শরণার্থী শিবিরে—যা ইসরায়েল নিজেই আগে ‘নিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করেছিল। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ছয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৩৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৭০ হাজার ১২৫ জনে। আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজারেরও বেশি।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলছে এবং বন্দি বিনিময় প্রক্রিয়ায়ও আগ্রহী। কিন্তু ইসরায়েল শর্ত ভঙ্গ করে শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে।

তিনি মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান—তেল আবিবের ওপর চাপ বাড়াতে এবং রাফাহ ক্রসিং দুই দিকেই খুলে দিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি