ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘লীগ ব্যাক করেনি, ব্যাক করেছে তাদের দম্ভ’: আসিফ নজরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৬,  11:27 PM

news image

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করে বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসেনি; ফিরে এসেছে তাদের ‘দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস’।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”

এর আগে মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে—তা নিয়ে ফেসবুকে একটি বিশ্লেষণধর্মী পোস্ট দেন সাবেক অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম

সেখানে তিনি লিখেছিলেন, “‘আওয়ামী লীগ ব্যাক করেছে’—এটা নতুন কিছু নয়। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪-কে ‘৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। স্বাধীনতার বিরুদ্ধের শক্তিকে সামনে আনা হয়েছিল।”

মাহফুজ আলম আরও দাবি করেন, ডানপন্থীদের উত্থানে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির ভূমিকা, সেক্যুলারদের মধ্যে ভয় তৈরি, উগ্রবাদীদের ‘সেইফ স্পেস’ দেওয়া এবং ছাত্ররাজনীতির বিপ্লবী ধারা থেকে ‘মব সংস্কৃতিতে’ রূপান্তর—এসবও আওয়ামী লীগকে নতুনভাবে আলোচনায় ফেরার সুযোগ করে দিয়েছে।

২৪ ঘণ্টার ব্যবধানে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি