ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে ‘জরুরি’ ধারা ব্যবহার করে ব্যাপক নিয়োগ রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ প্রীতিলতার আত্মাহুতি দিবসে মঞ্চে ফিরছে ‘ট্রায়াল অব সূর্যসেন’ নতুন বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রস্তুতি, নিউইয়র্কে তারেক রহমান ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী ​কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: 'জেডএফসি ২'-এ দেশি-বিদেশি ফাইটারদের লড়াই বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা: দেশীয় ফাইটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যটনপণ্য ও সেবা নিয়ে আইসিসিবিতে মেলা

‘শিরিকের পথে চলা বিপদ—তারেকের বার্তা নেতাকর্মীদের উদ্দেশে’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৫,  12:11 AM

news image

বিজয়ের মাসে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইঙ্গিত করেন, জামায়াতে ইসলামীর কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন ‘টিকিট-বাণিজ্য’ ও ‘কনফার্মেশন’-এর কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারেকের দাবি—যা কারও মালিকানা নয়, আল্লাহর এখতিয়ার, সেটি মানুষ বিক্রি করলে তা ‘শিরিক’ হিসেবে গণ্য হয়।

তারেক রহমান বলেন, “যারা এসব বলে তারা শিরিক করছে, আর যারা শুনছে তারাও সেই ঝুঁকিতে পড়বে। আল্লাহ ছাড়া কারও অধিকার নেই কাউকে জান্নাত–জাহান্নামের নিশ্চয়তা দেওয়ার।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, কিছু মহল এখন একই ধারায় বিভ্রান্তি ছড়াচ্ছে। তারেকের অভিযোগ—স্বৈরাচার আমলে বিএনপির বিরুদ্ধে যেমন প্রোপাগান্ডা চালানো হয়েছিল, এখনো কিছু ব্যক্তি সেই একই সুরে কথা বলছে।

সামনের সময় নিয়ে সতর্ক করে তিনি বলেন, দেশের সামনে কঠিন পরিস্থিতি আসছে—দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্থিতিশীল না হলে জাতীয় অগ্রগতি ব্যাহত হবে।

তারেক রহমান জানান, বিএনপি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার নকল চায় না, চায় একটি “স্বাবলম্বী বাংলাদেশ”, যেখানে কর্মসংস্থান, সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত হবে।

সভায় সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশের বহুত্ববাদী চেতনার বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি